ঢাকাMonday , 19 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে মা দ কের দুটি চালান আ ট ক, ৩৭ লাখ টাকার মা দ ক ও যানবাহন জব্দ

rising sylhet
rising sylhet
October 19, 2026 3:21 pm
Link Copied!

ads

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট : সিলেটের জৈন্তাপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে মাদকের দুটি বড় চালান আটক করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে ট্রাক ও সিএনজি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।প্রথম চালানে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাকসহ ৩৭ লাখ টাকার মাদকআটক।

গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৫ নং ফতেপুর ইউনিয়নের হরিপুর পুলিশ চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে পুলিশ।এসময় ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৪১ নম্বরের ট্রাকটি থেকে উদ্ধার করা হয় ২১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ,৪০ বোতল ফেনসিডিল, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা এবং জব্দকৃত ট্রাকটির মূল্য প্রায় ২৮ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ৩ জন হলেন— নওগাঁ জেলার পোরশার মো. মিরাজ বাবু (২৩), মহাদেবপুরের মো. ইদ্রিস আলী (৩৮) এবং পত্নীতলার মো. রমজান হোসেন ওরফে তামিম (২৪)।অন্যদিকে দ্বিতীয় চালানে ৯৬ বোতল ভারতীয় মদসহ একটি সিএনজি অটোরিকশা ও এর চালককে আটক করা হয়। পুলিশ জানায়, সিএনজিতে বিশেষ কৌশলে লুকিয়ে মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল।

ads

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “২৪ ঘণ্টায় দুটি সফল অভিযানে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে হরিপুর চেকপোস্টে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা পুলিশের এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।