জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশে একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, ছয় দিনব্যাপী আয়োজন
নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম জানান, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল একটি বাস। বিপরীত দিক থেকে আসা ফরহাদের মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফরহাদ নিহত হন।
আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল
দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় ফরহাদের মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।