ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কারের ওপর জোর

rising sylhet
rising sylhet
September 30, 2026 1:27 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বর্ষা বিদায় নিলেও ডেঙ্গুর আশঙ্কা এখনও রয়েছে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়েছে।

 

 

 

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘের প্রধান কার্যালয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান ইমদাদুল হক মিলন।

 

 

 

আলোচনায় বক্তারা জানান, অল্প পরিমাণ জমে থাকা পানিও এডিস মশার প্রজননের জন্য যথেষ্ট হতে পারে। তাই বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, পরিত্যক্ত বোতল, টায়ারসহ বিভিন্ন পাত্রে পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখতে হবে।

 

 

 

ইমদাদুল হক মিলন বলেন, ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব শুধু প্রশাসন বা সিটি করপোরেশনের নয়। প্রত্যেক পরিবারকে নিজেদের জায়গা থেকে উদ্যোগ নিতে হবে। সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও আশপাশ পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

ads

 

 

 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

 

 

 

তিনি বলেন, মশারি ব্যবহার ও মশা নিধনের পাশাপাশি এডিস মশার জন্মস্থল ধ্বংস করাও জরুরি। একই সঙ্গে ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

 

 

 

জাকারিয়া জামান বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সামাজিকভাবে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতেই বসুন্ধরা শুভসংঘ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

 

 

 

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে হাসপাতালে ভর্তি ২০১

 

 

 

সভা থেকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিজ নিজ বসতবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।