অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ঢাকা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও আকদ্দছ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু।সিলেট জেলা প্রশাসন জানায়, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।