ঢাকাMonday , 16 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জে সরিষা ক্ষেত ও রোপাআমন ধানের বাম্পার ফলন পরিদর্শনে জেলা প্রশাসক

rising sylhet
rising sylhet
January 16, 2023 5:52 pm
Link Copied!

ads

ফেঞ্চুগঞ্জে সরিষা ক্ষেত ও রোপাআমন ধানের বাম্পার ফলন পরিদর্শনে জেলা প্রশাসক,ফেঞ্চুগঞ্জ উপজেলার সরিষা ক্ষেত ও রোপাআমন ধানের বাম্পার ফলন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

গত শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের সরিষা ক্ষেত ও রোপাআমন ধানের পরিদর্শনকালে কৃষকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সরকার ঘোষিত ১খন্ড জায়গাও অনাবাদি থাকবে না। আমরা ফসল ফলানো মাধ্যমে দেশকে স্বনির্ভর করব ইনশাআল্লাহ।

ads

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা জানান, চলতি বছর ১৪৩,৪৭৩ হেক্টর আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ২,৯৭৩ হেক্টর বেশী। গত বছরের চেয়ে চাল উৎপাদন ৮,৫০০ মেট্রিক টন (৬০/-) উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য- ৫১,০০,০০,০০০ টাকা।
সরিষার আবাদ চলতি বছরে ৫,৬৯৮ হেক্টর হয়েছে। যা গত বছরের তুলনায় ১,৮৭৮ হেক্টর বেশী। গত বছরের চেয়ে সরিষার উৎপাদন ২,২৫০ মেট্রিক টন (৭৫/- কেজি) বেশী। অতিরিক্ত উৎপাদিত সরিষার বাজার মূল্য ১৬,৮৭,৫০,০০০ টাকা বলে তিনি জানান।
পরিদর্শকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার সহ সর্বস্থরের কৃষকবৃন্দ ও সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।