ঢাকাFriday , 5 July 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি হ ত

rising sylhet
rising sylhet
July 5, 2024 2:44 pm
Link Copied!

ads

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর উপজেলায় নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের কাছে বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।

ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, গুলিতে একজনের মৃত্যু খবর শুনেছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ads

শুক্রবার বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান রাজু। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।