ঢাকাWednesday , 18 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভনে ধর্ষণ, টঙ্গি থেকে ধর্ষক গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
January 18, 2023 7:09 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিয়ের প্রলোভনে ধর্ষণ, টঙ্গি থেকে ধর্ষক গ্রেপ্তার,মঙ্গলবার (১৭ জানুয়ারি) গভীর রাতে গাজীপুর জেলার টঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনার রূপসা উপজেলায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় সাজিদ আহম্মেদ হৃদয় (৩৫) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ads

গ্রেপ্তার সাজিদ আহম্মেদ হৃদয়ের বাড়ি খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে। বুধবার (১৮ জানুয়ারি) নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে হৃদয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সারওয়ার হোসাইন জানান, গত বছর সাজিদ আহম্মেদ হৃদয়ের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। আসামি কৌশলে ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে। পরে ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত ২২ ডিসেম্বর রূপসা থানায় হৃদয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।