ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিষধর প্রজাতির একটি শঙ্খিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার

rising sylhet
rising sylhet
October 27, 2026 3:06 pm
Link Copied!

ads

শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে অত্যন্ত বিষধর প্রজাতির একটি শঙ্খিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।জানা যায়, গত রবিবার শ্রীমঙ্গল রামনগর মনিপুরী পাড়ার খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখতে পেয়ে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

 

 

 

স্থানীয়দের তথ্যমতে, সাপটি মূলত সকাল থেকেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল। পরবর্তীতে সন্ধ্যায় সাপটি পুনরায় দেখতে পেয়ে গৃহকর্তা খলিলুর রহমান তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

ads

 

 

 

 

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাপটি শনাক্ত করেন। পরে ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।উদ্ধারের পর সাপটিকে যথাযথ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।