ঢাকাFriday , 20 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ কলেজছাত্র

rising sylhet
rising sylhet
January 20, 2023 4:38 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ কলেজছাত্র,শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম (১৮) ও শাকিল হোসেন (১৮) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ দুটি উদ্ধার করেছে।

নিহত সিয়াম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। আর  শাকিল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দু’জনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।

ads

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯ টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।