সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোটরসাইকেল তেল সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলী বাধ্যতামূলকভাবে মানা হবে।
শর্তগুলো হলো-মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।মোটরসাইকেল অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়েরই স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, শর্তগুলো মানা না হলে তেল সরবরাহ না করার। এছাড়া, আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।