রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের তিন লাখেরও বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগের প্রশাসনগুলোর তুলনায় দ্রুতগতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট।
সিলেটে জুয়া খেলার অভিযোগে ৭ জন আটক
তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন ভঙ্গ, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির সঙ্গে জড়িত, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা এক লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক লাখের বেশি ভিসা বাতিলের তথ্য প্রকাশ করেছিল দপ্তরটি।
সিলেটসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে সোমবার
এদিকে নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং নিরাপত্তা যাচাই জোরদার করা হয়েছে।