ঢাকাSaturday , 14 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রিকশাচালককে গুলি করে হত্যায় তিন আসামি গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
January 14, 2023 2:29 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট-রিকশাচালককে গুলি করে হত্যায় তিন আসামি গ্রেপ্তার, শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর সদরের শৈলপাড়া মহল্লার আনোয়ার উদ্দিন (৩৫), আকরাম হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৬) এবং শহিদুল ইসলামের ছেলে সাকিবুর ইসলাম সাকিব (১৭)।

তিনি আরও বলেন, গত ৪ জানুয়ারি রাতে ঈশ্বরদীর পশ্চিম টেংরি এলাকায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে পিকআপের সামনের গ্লাস ভেঙে যায়। ক্ষতিপূরণ আদায় নিয়ে স্থানীয়দের সঙ্গে সুজনের কথা কাটাকাটি হয়। তিনি তা ফোনে দুলাভাই আনোয়ার উদ্দিনকে জানান। পরে নিজের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এসময় আনোয়ারের গুলিতে রিকশাচালক মামুন মারা যান।

ads

ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত তিনদিনে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আরামবাড়িয়া থেকে আনোয়ার, পাকশী থেকে ইব্রাহিম এবং রাজশাহীর চারঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে হত্যায় ব্যবহৃত পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় চুরি, মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে। এছাড়া ইব্রাহিম হত্যায় নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করের আনোয়ার। এই ঘটনায় আহত হন দুজন।

পরে নিহতের মা লিপি আক্তার বাদী হয়ে চারজনকে নামীয় ও অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন এবং তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।