ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ

rising sylhet
rising sylhet
September 27, 2026 4:29 pm
Link Copied!

ads

সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ।অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে একাদশে সাতটি পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-৩-৩ ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন ইতালিয়ান এই কোচ।রোববারের (২৭ সেপ্টেম্বর) অনুশীলনে ব্রাজিলের সম্ভাব্য একাদশে ছিলেন ওতাভিও ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়র, দানিলো, ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল বোনতেম্পো, রায়ান, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

 

 

 

 

গত শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ম্যাচের পর একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন আনচেলত্তি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় ম্যাচের আগে একাদশে বড় ধরনের রদবদল করেছেন তিনি।তবে গোলরক্ষক পজিশনে এখনো অনিশ্চয়তা রয়েছে। রোববারের অনুশীলনে শুরুতে ওতাভিওকে মূল দলে খেলানো হলেও হুগো ও মরিসকোও এর আগে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন।

 

 

 

 

আগের ম্যাচের শুরুর একাদশ থেকে এবার দলে জায়গা ধরে রেখেছেন কেবল দানিলো, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে রাফিনিয়ার ভূমিকায় এসেছে বড় পরিবর্তন। বার্সেলোনার হয়ে আক্রমণভাগের আরও ওপরে খেলে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে এবার সেন্টার ফরোয়ার্ড হিসেবে পরীক্ষা করছেন আনচেলত্তি।

ads

 

 

 

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে আট ম্যাচে ১৪ গোল করেছেন রাফিনিয়া। জাতীয় দলেও তার বর্তমান ফর্মের সর্বোচ্চ সুবিধা নিতে চাইছেন ব্রাজিল কোচ।অনুশীলনের শেষ দিকে মাঝমাঠ ও আক্রমণভাগে আরও কয়েকটি সমন্বয় পরীক্ষা করেন আনচেলত্তি ও তার কোচিং স্টাফ। এ সময় আন্দ্রে সান্তোস, বিদোন ও মার্টিনেল্লি এবং লিনো, এন্দ্রিক ও এস্তেভাওকে নিয়ে বিভিন্ন কম্বিনেশন দেখা যায়।

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সোমবার আরও একটি অনুশীলন করবে ব্রাজিল। এরপরই ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে।ব্রাজিল ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে মঙ্গলবার। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।