ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সহকারী একান্ত সচিব সহিদুল বি রু দ্ধে মা ম লা করেছে দুদক

rising sylhet
rising sylhet
October 8, 2026 6:10 pm
Link Copied!

ads

সিসিকের  সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রায় তিন কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ ও সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন।​

 

 

 

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে শহীদ চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে কমিশন সম্পদ বিবরণী প্রদানের জন্য নোটিশ জারি করে।

ads

 

 

 

 

গত ৫ জানুয়ারি জারিকৃত নোটিশের পর বিধি মোতাবেক ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের বাধ্যবাধকতা ছিল। কিন্তু তিনি অদ্যবধি সম্পদ বিবরণী দাখিল করেননি বা সময় বৃদ্ধিরও আবেদন করেননি। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক, সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।প্রসঙ্গত, ২০২৩ সালে সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর শহীদ চৌধুরীকে তার এপিএস হিসেবে নিয়োগ দেন।

 

 

 

২০২৪ সালের ৫ আগস্ট পটপরবির্তনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী ও শহীদ চৌধুরী উভয়েই আত্মগোপনে চলে যান বর্তমানে উভয়ই যুক্তরাজ্যে আছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।