রাইজিংসিলেট- কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার সময় সালমান ঢাকায় ছিলেন না। খবর পাওয়ার পর তিনি ঢাকায় ফিরে এসে স্টুডিওর ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখেন।
সালমান জানান, স্টুডিওর ভেতরে থাকা বিভিন্ন বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা কাচ ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন সামগ্রীর কারণে পুরো স্টুডিও এলোমেলো অবস্থায় রয়েছে। এমনকি তার অর্জিত ইউটিউবের গোল্ডেন প্লে বাটনও মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
স্টুডিওতে চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে সালমান বলেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি। পুলিশ ও অন্যদের কাছ থেকে তিনি এ বিষয়ে জানতে পেরেছেন। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার কথা জানান তিনি।
সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান
ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনো হিসাব করা হয়নি বলে জানিয়েছেন সালমান। তার ভাষ্য, স্টুডিওতে অনেক ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও কাজের ফুটেজ সংরক্ষিত ছিল। এসবের ক্ষতি হিসাব করলে ক্ষতির পরিমাণ বড় হতে পারে।
ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গে সালমান বলেন, নিয়ম অনুযায়ী তিনি মামলা করতে পারেন। তবে আইন ও বিচারব্যবস্থা নিয়ে নিজের হতাশার কথাও প্রকাশ করেন তিনি।
পেস বোলার খুঁজতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রবি বোলার হান্ট-সিলেট হবে যেদিন
তবে হামলার পরও কাজ থামিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, তাকে থামানো সম্ভব নয়। প্রয়োজন হলে দেশের বাইরে থেকেও নিজের কাজ ও সৃজনশীল কর্মকাণ্ড চালিয়ে যাবেন।