ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলামে দু’পক্ষের সং ঘ র্ষে এক ব্যক্তি নি হ ত

rising sylhet
rising sylhet
October 2, 2026 6:16 pm
Link Copied!

ads

 দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দু’পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলামে মারামারির ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।

 

 

 

জানা গেছে যে, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ads

 

 

 

 

একজন নিহতের তথ্য নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ঝামেলার মধ্যে আছি। পরে বিস্তারিত বলতে পারবো।উল্লেখ্য, সিলাম চকবাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল।

 

 

 

 

এরই জের ধরে গত ২১ আগস্ট ওই দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হন। তার জেরে আজও দুপক্ষের সিলাম চকবাজার মারামারির ঘটনা ঘটে এবং একজন মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।