ঢাকাFriday , 8 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ

rising sylhet
rising sylhet
May 8, 2026 10:31 am
Link Copied!

ads

সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের ১০৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল সংলিষ্ট কতৃপক্ষের স্বাক্ষরিত পত্রের মধ্যেমে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মো. ছাদিকুর রহমান ছাদিক-কে সভাপতি এবং জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক-কে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং সিলেট-৯৭) এর কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সহ-সভাপতি রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আজাদ মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল আহাদ সমু, প্রচার সম্পাদক মো: সিরাজ শিকদার, মো: আশরাফুল হক, দপ্তর সম্পাদক মো: শাহেদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মো: শাহানুর মিয়া, ক্রীড়া সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: মুহিত হাসান মুহিত, কার্যকরী সদস্য সোয়েব আহমদ, মো: আবুল হোসেন, মো: আঃ ছালাম, মো: আনিস উদ্দিন।

নবগঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলার কৃষি খামার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকার নির্ধারিত সুযোগ-সুবিধা আদায়ে তারা বদ্ধপরিকর। নেতৃবৃন্দ আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত পথে কৃষি বিপ্লব ঘটিয়ে এবং খামার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

ads

তারা বলেন, কেবল অধিকার আদায় নয়, বরং সিলেট জেলার কৃষি খামার ব্যবস্থাপনাকে আধুনিক ও গতিশীল করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ইউনিয়ন। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।