ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

rising sylhet
rising sylhet
August 4, 2026 11:13 pm
Link Copied!

ads

সিলেট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুককে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি ওসি ওমর ফারুকের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, উদ্ধার তৎপরতা এবং জনসেবামূলক কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের ভিত্তিতেই এ স্বীকৃতি প্রদান করা হয়।

ads

এছাড়া, ওসি ওমর ফারুক দায়িত্ব গ্রহণের পর গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি ওমর ফারুক এ অর্জনের জন্য গোয়াইনঘাট থানার সকল পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।