ঢাকাThursday , 19 March 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ধানক্ষেতে যুবকের লা শ উদ্ধার, পাশে মিলল ৩টি মোবাইল

rising sylhet
rising sylhet
March 19, 2026 1:25 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে ধানক্ষেতে যুবকের লা শ উদ্ধার, পাশে মিলল ৩টি মোবাইল। সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শাহাদাৎ (২১) উপজেলার আমবাড়ী গ্রামের বাসিন্দা হেলাল মোল্লার ছেলে।

সিলেটে মা দ ক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রে প্তা র

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওরের পাশের একটি ধানক্ষেতে স্থানীয় কৃষকরা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল। ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং মরদেহের সামনে একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহটি থানায় আনার পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ads

তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এ ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।