ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মশার উপদ্রব বৃদ্ধি, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু

rising sylhet
rising sylhet
October 28, 2026 2:16 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী নিহার রঞ্জন দেবনাথ সিলেটে সম্বর্ধিত

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনের পর তিনি নিজেও ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

সিসিক প্রশাসক জানান, সাম্প্রতিক সময়ে নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, নগরীর ৪২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে কাজ চলছে।

প্রশাসক আরও জানান, সিসিকের কাছে মশক নিধনের প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চালানো গেলে এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ads

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মার্কেট ও বিভিন্ন মহল্লায় লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে।

বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী নিহার রঞ্জন দেবনাথ সিলেটে সম্বর্ধিত

অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।