রাইজিংসিলেট- সিলেটে সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন। সিলেটে সৌন্দর্য বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়েছে। শনিবার সকালে সুরমা নদীর চাঁদনি ঘাট এলাকায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির আওতায় নদীর দুই তীর উন্নয়ন ও বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা হবে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
সিলেট ‘বৈষম্যের শিকার’- এ দাবি পুরোপুরি মানেন না বাণিজ্যমন্ত্রী
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এর আগে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।