ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ব্যবসায়ী শামসুদ্দিন কালাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

rising sylhet
rising sylhet
October 22, 2026 10:16 pm
Link Copied!

ads

সিলেটের বালু-পাথর ও রপ্তানি-আমদানি ব্যবসায়ী মোঃ শামসুদ্দিন কালাকে নিয়ে গত কিছুদিন ধরে  সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এই ব্যবসায়ী।

এক বিবৃতিতে মোঃ শামসুদ্দিন কালা বলেন, আমি মোঃ শামসুদ্দিন কালা। গোয়াইনঘাটের বালু-পাথর কোয়ারি এবং সিলেটের বিভিন্ন স্থলবন্দরে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রপ্তানি-আমদানি ব্যবসা পরিচালনা করে আসছি। দেশের প্রচলিত আইন মেনে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছি। আমার ব্যবসায়িক সুনাম ও অবস্থান সম্পর্কে নিজ এলাকার মানুষজন অবগত রয়েছেন।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং ব্যবসার অগ্রগতি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে নামসর্বস্ব ও বিতর্কিত কিছু ফেসবুক পেজ ও আইডি থেকে লাগামহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে আমার এলাকার মুরব্বি ও তরুণ সমাজের নজরে এসেছে। তাঁরাও এ ধরনের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

 

কালা আরও  বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। এতে তাঁর সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ads

তিনি আরও জানান, এ ধরনের অপপ্রচার বন্ধে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে তিনি তাঁর বিরুদ্ধে প্রচারিত অপপ্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।