সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৬ লাখ টাকার অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮-ব্যাটালিয়ন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, সিলেটের সোনারহাট, বিছনাকান্দি এবং শ্রীপুরে অভিযান পরিচালনা করে ৪৮-বিজিবি। এসময় ভারতীয় অবৈধ গরু, মাল্টা, মোটরসাইকেল ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লক্ষ ৩২ হাজার টাকা।সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।