ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুবিপ্রবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সিএসই

rising sylhet
rising sylhet
September 27, 2026 9:52 pm
Link Copied!

ads

সুবিপ্রবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সিএসই।সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে সুবিপ্রবির ম্যাথমেটিকস সোসাইটির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

 

 

 

টুর্নামেন্টের ১০ ওভারের ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গণিত বিভাগ ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিএসই বিভাগ ৬ উইকেট হারিয়ে নির্ধারিত রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিএসই বিভাগ।খেলা শেষে ম্যাথমেটিকস সোসাইটির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান নিশাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন।

 

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন বলেন, “টুর্নামেন্টে বিজয়ী দলকে অভিনন্দন জানাই, পাশাপাশি রানারআপ দলকেও অভিনন্দন। সবচেয়ে বড় কথা, এত সুন্দর আয়োজন যারা করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও আমাদের এগিয়ে যেতে হবে। খেলাধুলায় যারা মেধাবী, আমি মনে করি লেখাপড়াতেও তারা মেধাবী।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা খুবই জরুরি। কারণ খেলাধুলা শরীরকে সুগঠিত করে এবং আনন্দ দেয়। পড়াশোনার সময় আমাদের কষ্ট-ক্লেশ ভুলিয়ে দেয় খেলাধুলা।

ads

 

 

 

 

 

তবে খেয়াল রাখতে হবে, খেলাধুলার কারণে যেন লেখাপড়ায় কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সমাজের সব ভালো কাজে আমরা এগিয়ে থাকব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. জাহাঙ্গীর সরকার এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান।

 

 

 

 

এ সময় বক্তব্য রাখেন বিজয়ী দলের অধিনায়ক (সিএসই বিভাগের শিক্ষার্থী) আহসান হাবিব রায়হান এবং রানারআপ দলের অধিনায়ক (গণিত বিভাগের শিক্ষার্থী) এবং ম্যাথমেটিকস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট গোলাম মওলা তাইমুম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুনুর রশীদ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চান্দ, প্রভোস্ট ড. মোবারক হোসেন, সহকারী হল প্রভোস্ট ও রসায়ন বিভাগের প্রভাষক নুর আলম বিটু। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যাথমেটিকস সোসাইটির সদস্য মাহফুজ হোসেন, লিমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা।পরে বিজয়ী দল ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন হয়ে ট্রফি গ্রহণের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সিএসই বিভাগের খেলোয়াড় ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।