রাইজিংসিলেট- হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মিরপুর এলাকায় সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।