ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

২৪ ঘণ্টায় বিশেষ অভিযান

rising sylhet
rising sylhet
October 2, 2026 7:38 pm
Link Copied!

ads

মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন ইউনিট।এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

এ সময়ের মাঝে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত, বিনা পরোয়ানা, মাদক কারবারি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন আসামিকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে ভারতীয় ফেসওয়াশ, সিরাম, ক্রিম এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ads

 

 

 

 

 

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।