গভীর রাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এতে ৩১ জন মাদকসেবী ও অনলাইন জুয়াড়ি আটক হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল বাছিত মোল্লা।
সিলেটের কতোয়ালি, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট এলাকায় এ অভিযান চালানো হয়।আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
এবিষয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ও আব্দুল বাছিত মোল্লা বলেন, সিলেটে মাদকমুক্ত পরিবেশ গড়তে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।