ঢাকাMonday , 2 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বর ছুটি ঘোষণা, তবুও কেন বাড়তি ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা?

rising sylhet
rising sylhet
November 2, 2026 1:14 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।

সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে।

উপসচিব ওয়ালীউল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কার্যবণ্টন বিধিমালায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটে চার লেনে হচ্ছে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা কোনো ছুটির দিন যুক্ত হচ্ছে না।

ads

এর আগে ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়।

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব

সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামী বছরগুলোতে ৭ নভেম্বর সাধারণ ছুটি হিসেবে পালিত হবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়লে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে কি না, তা সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্ত ও ছুটির বিধানের ওপর নির্ভর করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।