ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতে মামলা থাকা সত্ত্বেও জায়গা দখলের চেষ্টা

rising sylhet
rising sylhet
February 3, 2023 8:52 pm
Link Copied!

ads

আাদালতে মামলা থাকা সত্ত্বেও সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খানুয়া গ্রামে জায়গা দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা সবজি বাগান সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।
সূত্রে জানা যায়, উক্ত জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে খানুয়া গ্রামের বাবুল মিয়া ও আমিনুল ইসলাম আমিনগংদের সাথে শরীফুল ইসলামগংদের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিলো। ২০০৪ সালে যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলাটি করেন বাবুল মিয়া। মামলাটি আদালতে এখনও বিরাচারাধীন রয়েছে। এরপরও প্রতিপক্ষ গত বৃহস্পতিবার সকালে জমি দখল করতে জোরপূর্বকভাবে সবজিবাগান সহ বিভিন্ন জাতের গাছ কেটে ফেলে। ঘটনার সময় বাবুল মিয়া বাড়িতে ছিলেন না। এসময় বাবুল মিয়ার স্ত্রী সহ পরিবারের লোকজন সবজি বাগান ও গাছ না কাটার জন্য অনুরোধ করলেও প্রতিপক্ষ তা মানেনি।
এব্যাপারে মামলার বাদী বাবুল মিয়া ও আমিনুল ইসলাম আমিন জানান, এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। আদালতে এখনও মামলাটি বিচারাধীন রয়েছে। তারপরও প্রতিপক্ষ আদালত অবমাননা করে জোরপূর্বক জায়গাটি দখলের চেষ্টা চালায়। তারা জায়গার উপরে সবজি বাগান ও বিভিন্ন জাতির গাছ লোকজন দিয়ে কেটে ফেলে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা জান-মালের নিরাপত্তা নিয়ে যাপন করছি। এব্যাপারে আমরা প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করছি। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।