ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি কোনো খুচরা দল নয়-প্রশাসক

rising sylhet
rising sylhet
September 21, 2026 7:49 pm
Link Copied!

ads

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন,বিএনপি কোনো খুচরা দল নয়, বিএনপি জনগণের দল। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

 

 

 

 

 

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।আবদুস সালাম বলেন, বিএনপি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চায় না। বিরোধী দলে থাকাকালে বিএনপি মারামারি করেনি, অস্ত্র হাতে তুলে নেয়নি।তিনি বলেন, জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তার সন্তান তারেক রহমান আজ রাষ্ট্রক্ষমতায়। বিএনপি কারও ওপর কিংবা বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসেনি। জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে।

ads

 

 

 

তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির প্রতিটি নেতাকর্মীর।ডিএসসিসি প্রশাসক আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল। এখন যারা এক দফার কথা বলছে, তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরানোর জন্য কোনো ষড়যন্ত্র সফল হবে না। পাঁচ বছরের জন্য জনগণ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আপনি ইচ্ছা করলেও কিছু হবে না। পাঁচ বছর অপেক্ষা করেন।দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত ছিল বলেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পেরেছে।

 

 

 

আগামী দিনেও সেই সংগঠনকে শক্তিশালী করে মাঠে-ময়দানে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।