ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

rising sylhet
rising sylhet
October 15, 2026 7:59 pm
Link Copied!

ads

আমরা জুলাইযুদ্ধা সিলেট জেলা শাখার অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করে আমরা জুলাইযুদ্ধা সিলেট জেলা শাখা।

সংগঠনের আহবায়ক আলাল আহমদ অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন। যুগ্ম আহবায়ক ফরিদ মিয়া সিঙ্গাপুরে চিকিৎসাধীন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি রয়েছেন।

ads

মিলাদ মাহফিলে জুলাই আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে সারা দেশে ও বিদেশে অবস্থানরত সকল অংগহানি অসুস্থ জুলাইযুদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন দরগার খাদেম সাহেব এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশিদ আমিন,আমরা জুলাইযুদ্ধা সিলেট জেলা শাখার সদস্য সচিবঃ এম এ মতিন, যুগ্ম আহবায়ক রাজু আহমদ, আমরা জুলাইযুদ্ধা সিলেট মহানগর শাখার সদস্য সচিব সাগর আহমদ, যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সামি, ইমন আহমদ, আমির হামজা, সাফিয়ান চৌদরী, এবং জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।