রাইজিংসিলেট- সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের আশপাশে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
পুলিশের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি আলিয়া মাদ্রাসায় ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত ও অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া প্রতিটি পরীক্ষার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পর আরও এক ঘণ্টা পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল, উচ্চস্বরে চিৎকার এবং মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।
নিরাপত্তার স্বার্থে অস্ত্র, বিস্ফোরক, ইট-পাথরসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে সিলেটে কোন রোগে ঝরছে শিশুদের প্রাণ? একদিনেই মৃত্যু আরও ৩ শিশুর এমন কোনো সামগ্রী বহন বা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন পুরো কেন্দ্র ও নির্ধারিত আশপাশের এলাকা সাময়িকভাবে সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত হবে।
সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নি হ ত
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে পরীক্ষার দিনগুলোতে দুপুর ১২টা থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।