ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অ ভি যো গ, অপসারণের দাবি

rising sylhet
rising sylhet
October 15, 2026 3:52 pm
Link Copied!

ads

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদনগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়ার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁকে দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

দুপুরে উপজেলার নিমাদল পশ্চিমপাড়ায় ৫ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা প্রধান শিক্ষক সুলতানা রাজিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ অননুমোদিতভাবে কেটে বিক্রি, শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। তাঁরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত অপসারণের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুহেল আহমদ, সাবেক সদস্য জমির উদ্দিন ফটিক, মহিউদ্দিন আলী হোসেনসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ads

বক্তারা বলেন, বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।