ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

rising sylhet
rising sylhet
October 15, 2026 7:42 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম, সাধারণ সম্পাদক পদে আইনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬২৯ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে রেজাউল করিম ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ২৬২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. আইনুল ইসলাম ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান পেয়েছেন ১৯০ ভোট। অপর প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ১৭০ ভোট।

ads

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রনি পেয়েছেন ২৯০ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।