ঢাকাSunday , 26 October 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে ৪০ লাখ টাকার স্বর্ণ লাভ

rising sylhet
rising sylhet
October 26, 2025 7:34 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এক লটারিতে সৌভাগ্যের ছোঁয়া পেলেন বাংলাদেশি প্রবাসী মানসুর আহমেদ। তিনি ‘বিগ টিকিট’ লটারিতে অংশ নিয়ে জিতে নিয়েছেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

২৪ বছর বয়সী মানসুর পেশায় একজন ইলেকট্রিশিয়ান। চার বছর আগে কর্মসূত্রে দুবাইয়ে পাড়ি জমান তিনি। এবার প্রথমবারের মতো লটারির টিকিট কেনেন তিনি, আর তাতেই জিতে নেন এই বড় পুরস্কার।

মানসুর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’-এর বিজ্ঞাপন দেখে তিনি আগ্রহী হন। পরে ১০ জন বন্ধুর সঙ্গে একটি দল গঠন করে যৌথভাবে টিকিট কেনেন তারা। ভাগ্য সহায় হয়েছিল, এবং প্রথম প্রচেষ্টাতেই তারা জয় পান।

ads

তার ভাষায়, “চার বছর ধরে আমিরাতে আছি। এবার প্রথমবার টিকিট কিনে এমন পুরস্কার পাবো, ভাবতেই পারিনি। আমরা সবাই খুব খুশি। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।”

জেতা স্বর্ণের পরিমাণ দলটির সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মানসুর। তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও একসঙ্গে লটারিতে অংশ নেব। এমন অভিজ্ঞতা সত্যিই জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।