রাইজিংসিলেট- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া আজ, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সিলেট পাউবি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে যত অ ভি যোগ-পর্ব- ১
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তির ফলাফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির কেন্দ্রীয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও নির্বাচনের ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানাতে নির্দেশ দিয়েছে।