ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায়, এইচএসসিতে এ প্লাস পায় না-সাদ্দাম

rising sylhet
rising sylhet
September 26, 2026 6:12 pm
Link Copied!

ads

এসএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায়, এইচএসসিতে সেই পরিমাণ এ প্লাস পায় না বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ।

 

 

মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার কর্মপরিকল্পনার ওপর। এই সময়টা একজন শিক্ষার্থীর নিজেকে গড়ে তোলার সময়।

 

 

 

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ads

 

 

 

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে সাদ্দাম বলেন, প্রাথমিক পরীক্ষায় সবকিছুতে পাস করেছে, কিন্তু ভাইভা পরীক্ষায় ভেরিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র নিজেদের লোককে চাকরি দেওয়া হয়েছে। এই দেশের সংবিধান সকল নাগরিককে চাকরি করার সুবিধা দেওয়ার কথা। তাহলে কেনো শুধু নিজেদের লোককে চাকরি দেওয়া হয়?তিনি অভিযোগ করেন, দলীয় লোকদের চাকরি দিয়ে নব্য ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে বিএনপি সরকার।

 

 

 

তাদের বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলন শুরু করলে দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না।জুলাই আন্দোলনে নিহতদের প্রসঙ্গে সাদ্দাম বলেন, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের প্রতিদান এখনো পাইনি। তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন সব জায়গায় নিজেদের দলের অযোগ্য লোকদের তারা নিয়োগ দিয়েছে।

 

 

 

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।