রাইজিংসিলেট- শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা গোবিন্দপুর বড়হাটি গ্রামে খাবার না দেয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে।
তিনি জানান, শনিবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ইন্দ্রজিৎ দাস (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি আরও জানায়, শনিবার সকালে মায়ের কাছে খাবার চান ইন্দ্রজিৎ। কিন্তু খাবার না দেয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইন্দ্রজিৎ। একপর্যায়ে মা মনমোহনী দাস (৭০) এর ওপর চড়াও হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।
তিনি বলেন, ইন্দ্রজিৎ কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি বেকার জীবনযাপন করতেন। এ নিয়ে স্ত্রী ও মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেলে তাকে আটক করে। আটকের পর ইন্দ্রজিৎ স্বীকার করে, ভাত খেতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি তার মাকে হত্যা করেছেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।