ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
October 4, 2026 5:12 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর রাত ৮টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: হাসান মাস্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর গোয়ালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো: আতিকুর রহমান।

ads

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো: আবু সুফিয়ান ও ওলামা বিভাগের সভাপতি মো. তোজাম্মেল হক। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

ইউনিয়ন সেক্রেটারি মো. আবু সুফিয়ান সম্মেলনে বক্তব্য দেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত কর্মীরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।