ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধ র্ষ ণের অ ভি যোগ

rising sylhet
rising sylhet
October 4, 2026 6:28 pm
Link Copied!

ads

মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

 

 

 

জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা তাকে ছোটোবেলায় রেখে চলে যান। তাকে ছোটবেলা থেকে তার দাদি লালন পালন করে আসছেন। বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন।

ads

 

 

 

 

সে নিজ বাড়িতে দাদির সঙ্গে থাকে। গত ৩০ সেপ্টেম্বর সকালে তার দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গেলে বাড়িতে সে একা ছিল। এসময় তাদের প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পালাতক রয়েছেন।

 

 

 

 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।তিনি বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।