ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চোর সন্দেহে করে ২ জনকে পিটিয়ে হত্যা, রাজশাহীতে

rising sylhet
rising sylhet
February 3, 2023 12:25 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর সপুরায় থাকা বিসিক শিল্প নগরীর বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিক আবদুল্লাহসহ ৪ জনকে আটক করেছে। রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন, রাজু (৪২) ও  রেজাউল করিম ওরফে আতাউর (৪৫)। রেজাউল নওগাঁর মান্দা উপজেলার সুখনিয়া গ্রামের ছেলে। বর্তমানে রাজপাড়া থানার ১৩ খাদিয়া এলাকায় ভাড়া থাকতেন। রাজুর বাড়ি তেরখাদিয়া ডাবতলা।

ads

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মাজারুল ইসলাম জানান, সপুরা বিসিক শিল্প নগরীর এলাকায় থাকা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন তারা দুজন। কাজ করার সময় বাড়ি মালিকের ঘর থেকে চার লাখ টাকা চুরির সন্দেহ ওই দুজনকে বেঁধে পেটানো হয়। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ রামেক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জরুরি বিভাগ থেকে তাদেরকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনার পর পুলিশ চার জনকে আটক করেছে। এছাড়া ওই বাড়ির এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।