ঢাকাMonday , 30 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত খুলনায়

rising sylhet
rising sylhet
January 30, 2023 2:10 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত খুলনায়,সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলেন মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ তখন মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ads

স্থানীয় লোকজন জানান, নিহত মিলন ফকির কয়েকজনের সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।ৎ

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।