ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাগলা কুকুরের কামড়ে শিশু ও স্কুল ছাত্রীসহ অন্তত ৫০ জন আ হ ত

rising sylhet
rising sylhet
October 14, 2026 3:04 pm
Link Copied!

ads

পাগলা কুকুরের কামড়ে শিশু ও স্কুল ছাত্রীসহ অন্তত ৫০ জন আহত ।হবিগঞ্জ সদর উপজেলার চারটি গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও স্কুল ছাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর উপজেলার ছোট বহুলা, বড় বহুলা, রিচি ও লোকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

 

 

আহতরা হলেন- শিশু নওরিন আক্তার, রিয়া আক্তার, নরুন্নাহার, শিফা আক্তার, রুমানা বেগম, স্কুল ছাত্রী তারিন আক্তার, লিজা আক্তার, বিউটি আক্তার, ইয়াসিন মিয়া, মাহদি, আলমগীর হোসেন, সুর্য, আয়ান, মাতাব আলী, মিম আক্তার, ওয়াহিদ মিয়া, অনিল প্রমুখ। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

 

 

 

জানা যায়- বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকেই শহরতলীর বড় বহুলা এলাকায় একটি পাগলা কুকুর রাস্তা ঘাটে যাকে পাচ্ছে তাকেই কামড়াতে থাকে। পরে গ্রামবাসী ধাওয়া দিলে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে আবারো কামড় শুরু করে। এভাবে একে একে চারটি গ্রামের অন্তত ৫০ জনকে কামড়ে আহত করে।

ads

 

 

 

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। তাদেরকে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী।তিনি জানান, হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।