ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারসাম্যহীন এবং মা দ কা সক্ত ছেলের হাতে নি হ ত বাবা 

rising sylhet
rising sylhet
October 6, 2026 7:02 pm
Link Copied!

ads

ভারসাম্যহীন এবং মাদকাসক্ত ছেলের হাতে নিহত বাবা  ।হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিজ ঘরে বাবাকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

 

 

 

 

নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনায় জড়িত আটককৃত ছেলের নাম ইয়াফিন মিয়া (২১)।​পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তার ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে ইয়াফিন চতুর্থ। ইয়াফিন বিগত প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন এবং মাদকাসক্ত ছিল।

 

 

 

 

​মঙ্গলবার দুপুরে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে ইয়াফিন তার বাবার শোবার ঘরে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটায়। পরবর্তীতে তার বড় ভাই ঘরে ঢুকে পিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ads

 

 

 

পরে ঘটনার সঙ্গে জড়িত ঘাতক পুত্র ইয়াফিনকে শিবপাশা বাজার এলাকা থেকে আটক করা হয়।​স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়া জানান, অভিযুক্ত ইয়াফিন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। তার চলাফেরাও অস্বাভাবিক ছিলো।ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে শাহাবুদ্দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং তার ছেলে ইয়াফিন বিগত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

 

 

 

ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।