ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ডুবে শিশুকনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
October 14, 2026 12:57 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট-হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত শিশু কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারিকেলতলা গ্রামে নিজ বাড়ির কাছের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দ্বীপ নারিকেলতলা গ্রামের বিজয় শীলের একমাত্র সন্তান। তার বয়স হয়েছিল মাত্র ৩ বছর ৩ মাস। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। প্রায় ২৫ মিনিট পর, দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির নিথর দেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল স্থানীয় নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেন। গত কয়েক মাস ধরে ভাতিজা দ্বীপকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছিলেন তিনি। শিশুটির স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অল্প সময়ের মধ্যেই দ্বীপ অনলাইনে অনেকের পরিচিত হয়ে ওঠে।

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে, সিলেটের কাস্টঘরে ছু রি কা ঘা তে যুবক নি হ ত

ads

দ্বীপের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে বিপ্লব শীল তার ভাতিজার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পারিবারিকভাবে শিশুটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচিতজন ও অনুসারীদের অনেকে শোক প্রকাশ করেছেন।

সিলেটে শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী শিশুটির মৃত্যু হয়েছে। পরে পারিবারিক নিয়মে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।