ঢাকাSunday , 29 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশীর মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

rising sylhet
rising sylhet
January 29, 2023 9:03 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শনিবার (২৮ জানুয়ারি) রাতে র‌্যাব-৭ এ অভিযান চালায়। জুয়েল মিয়া সিলেটের বালাগঞ্জ থানার মনোহর পুরের মৃত কাশেম মিয়ার ছেলে। অপহরণের ৯ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী হতে অপহৃত দেড় বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মো. জুয়েল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব- ৭ জানায়, অপহৃত শিশু সিদরাতুল মুনতাহা ফারিয়ার বাবা পিয়ার মোহাম্মদ (৪৪) একজন ফার্ণিচার ব্যবসায়ী। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তারা চট্টগ্রামের বালুচরা এলাকায় থাকে। জুয়েল মিয়াও একই এলাকায় থাকত। জুয়েলের সঙ্গে পিয়ার মোহাম্মদ এর ছেলে ও মেয়ের সখ্যতা তৈরি হয়। সে বিভিন্ন সময় পিয়ার মোহাম্মদ এর ছেলে মেয়েকে দোকানে নিয়ে চকলেট ও চিপস কিনে দিত।

শনিবার (২৮ জানুয়ারি)  দুপুর ১২টায় সিদরাতুল মুনতাহা ফারিয়া পাশের রুমে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল। সাড়ে ১২টার দিকে পিয়ার মোহাম্মদ তার মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। এ সময় লোকমুখে জানতে পারে তার মেয়েকে প্রতিবেশী জুয়েল কোলে করে দোকানের দিকে নিয়ে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও জুয়েল এবং মেয়েকে কোথাও না পেয়ে আতঙ্কিত ও দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে পিয়ার মোহাম্মদ।

ads

খোজাখুঁজির একপর্যায়ে জুয়েল মোবাইলে জানায়, মেয়েটি তার হেফাজতে আছে। তাকে ফেরত পেতে হলে ৩০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। কিছুক্ষণ পর পর পিয়ার মোহাম্মদ এর মোবাইল নাম্বারে কল দিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে জুয়েল। টাকা না পাঠালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে শিশুটির বাবা বিষয়টি লিখিতভাবে র‌্যাব-৭ কে জানায়।

র‌্যাব-৭ শনিবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় নগরীর বায়েজিদ বোস্তামি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ সময়  অপহরণকারী জুয়েলকেও গ্রেপ্তার করা হয়। জুয়েলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।