ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের প্রথম চালানে ১৮ কোচ, থাকছে আধুনিক নানা সুবিধা

rising sylhet
rising sylhet
October 14, 2026 1:41 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মাণ করা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের মধ্যে প্রথম ধাপে ১৮টি কোচ পাঠিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাইটস লিমিটেড। ১২ অক্টোবর প্রথম চালানটি বাংলাদেশে পাঠানো হয়।

ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ নির্মাণ কারখানায় এসব কোচ তৈরি করা হচ্ছে। প্রথম চালানে সাত ধরনের কোচের মধ্যে চার ধরনের মোট ১৮টি কোচ রয়েছে।

চালানটিতে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে। পাওয়ার কারে গার্ডদের জন্য আলাদা কক্ষের পাশাপাশি মালামাল রাখার ব্যবস্থাও রয়েছে।

যাত্রীদের জন্য বাড়তি সুবিধা

নতুন কোচগুলোর নকশায় বাংলাদেশের রেলযাত্রার বাস্তবতা ও যাত্রীদের সুবিধাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোচগুলোতে হেলানো যায় এমন বিশেষ আসন থাকছে। আসনগুলোতে স্টেইনলেস স্টিলের হাতল ও পা রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

এসি কোচে পাখা, সিসিটিভি ক্যামেরা, জরুরি সংকেত দেওয়ার ব্যবস্থা এবং আংশিক খোলা যায় এমন জানালা থাকবে। শিশুদের যত্ন নেওয়ার জন্য আলাদা কক্ষ এবং নামাজ আদায়ের জন্য পৃথক জায়গাও রাখা হয়েছে।

বাংলাদেশি বাস্তবতায় পরিবর্তিত নকশা

বাংলাদেশের ব্যস্ত রুটগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে কোচের ছাদকে তুলনামূলকভাবে শক্তিশালী করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে কোচের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।

কোচগুলো ইউরোপীয় নিরাপত্তা মানদণ্ড EN 15227 অনুসরণ করে তৈরি হচ্ছে। সংঘর্ষের ক্ষেত্রে আঘাতের প্রভাব কমানো এবং যাত্রীদের সুরক্ষা বাড়ানোই এই নকশার অন্যতম উদ্দেশ্য।

ads

রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেন মিঠু বাইক দু*র্ঘ*ট*না*য় আহত

বিদ্যুৎ ব্যবস্থাতেও বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। ভারতীয় রেলের প্রচলিত কিছু কোচে ৭৫০ ভোল্টের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে সরবরাহের জন্য তৈরি এসব কোচ ৪১৫ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থার উপযোগী করে নির্মাণ করা হচ্ছে।

২০০ কোচ সরবরাহের চুক্তি

বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটস লিমিটেডের মাধ্যমে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার উদ্যোগ নেয়। চুক্তি অনুযায়ী সাত ধরনের কোচ বাংলাদেশে সরবরাহ করা হবে।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরে ভারতের কাপুরথালা কারখানা থেকে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ দেওয়া হয়েছিল।

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে, সিলেটের কাস্টঘরে ছু রি কা ঘা তে যুবক নি হ ত

নতুন ২০০ কোচের প্রথম চালান পাঠানোর মাধ্যমে সেই সহযোগিতার ধারাবাহিকতা আবারও এগিয়ে গেল। রেলওয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন কোচগুলো যাত্রীদের তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।