ঢাকাFriday , 27 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

rising sylhet
rising sylhet
January 27, 2023 6:48 pm
Link Copied!

ads

বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক,যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।

শুক্রবার (২৭ জানুয়ারি ) বিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার (২২) উভয় থানা বেনাপোল পোর্ট, যশোর।

ads

ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের পাকা রাস্তার পূর্বপাশে অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,১০.০০০/= (দুই লক্ষ দশ হাজার টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।