ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

rising sylhet
rising sylhet
September 7, 2025 6:25 pm
Link Copied!

ads

ভারতীয় বিপুল পরিমাণ মদ জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ।

ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।

ads

আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নজুরভাঙ্গা এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক সকাল ৫টার দিকে মাদক চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।