ঢাকাSaturday , 14 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অংশগ্রহণ নিয়ে বিপাকে আফ্রিকার চার প্রতিযোগী

rising sylhet
rising sylhet
November 14, 2026 5:28 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতির প্রভাবে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার চার দেশের প্রতিনিধিরা। এরই মধ্যে ভিসা জটিলতার কারণে দুই দেশের প্রতিযোগী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে আরও দুই দেশের প্রতিনিধিরা অনুমতির অপেক্ষায় রয়েছেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে কয়েকজন প্রতিযোগীর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

ভিসা না পাওয়ায় জাম্বিয়া ও রিপাবলিক অব কঙ্গোর প্রতিনিধিরা প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। জাম্বিয়ার প্রতিনিধি মুবাঙ্গা পামেলা হাতাইওকার অংশগ্রহণ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির আয়োজকরা।

একইভাবে রিপাবলিক অব কঙ্গোর প্রতিনিধি জর্জিনা কামবোঙ্গোও ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতায় যোগ দিতে পারছেন না। জাতীয় আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞাই তার অংশগ্রহণের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দক্ষিণ সুদান ও জিম্বাবুয়ের প্রতিনিধিরা এখনও আশাবাদী। জিম্বাবুয়ের প্রতিযোগী রোজানা হল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হলেও তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কয়েক মাসের প্রস্তুতির পর তিনি সহজে হাল ছাড়তে চান না।

দক্ষিণ সুদানের প্রতিনিধি আদুত দেংয়ের অংশগ্রহণও এখনো নিশ্চিত নয়। প্রয়োজনীয় কাগজপত্র ও ভ্রমণ অনুমোদন পেতে দেশটির আয়োজকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন।

ads

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ভ্রমণ নির্দেশনার আওতায় আফ্রিকার একাধিক দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক আয়োজনেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১২০ জন প্রতিযোগীর অংশ নেওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক কার্যক্রম ও মহড়ায় অংশ নিতে প্রতিযোগীরা পুয়ের্তো রিকোতে পৌঁছাতে শুরু করেছেন।

সিলেটে হচ্ছে ১২০০ শয্যার হাসপাতাল, নির্মাণ হবে বিশেষায়িত শিশু হাসপাতালও

সূচি অনুযায়ী, ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় পোশাক পর্ব। পরদিন সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বের আয়োজন করা হবে। সবশেষে ২৪ নভেম্বর নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণা ও বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।